Wednesday, October 19, 2022

Flight adaptation of Aves

 বায়বীয় পরিবেশে যারা বিচরণ করতে পারে তাদের খেচর বলে । কবুতর খেচরের অন্তর্ভুক্ত। 


পাখি আকাশে উড়ার জন্য এর দেহের বিভিন্ন অংশের যে অভিযোজনিক পরিবর্তন সাধিত হয় তাকে উড্ডয়ন অভিযোজন বলে।


পাখির বিভিন্ন অঙ্গের উড্ডয়ন অভিযোজনগুলো নিম্নে সংখেপে আলোচনা করা হলোঃ

১/দেহের গঠন ও আকার

২/অগ্রপদ ডানায় রূপান্তর

৩/পেশী

৪/পালকে ঢাকা সংখিপ্ত লেজ 

৫/বায়ুথলী 

৬/ঘুরবার জন্য গ্রীবা ও ঠোটঁ

৭/ত্বক 

৮/কঙ্কাল

৯/ডালে বসার পদ্ধতি 

১০/পালক

১১/পরিপাকতন্র

১২/রেচনতন্ত্র 

১৩/১টি ডিম্বাশয়এর উপস্থিত 

১৪/স্নায়ুতন্ত্র 

১৫/রক্তসংবহনতন্ত্র 

Structure of air sac of Pigeon

বায়ুথলি : কবুতরের তথা পাখিদের দেহ অভ্যন্তরে খেচর অভিযোজনের নিমিত্তে ছোট বড় বিভিন্ন আকৃতির ঝিল্লিময় পাতলা প্রাচীর বিশিষ্ট গ্যাসপূর্ণ গহ্বরকে বায়ুথলি বা air sac বলে।



 বায়ুথলির গঠন : বায়ুথলির গঠন বেলুন এর ন্যায়। এটি ক্রোমোশাখার মিউকাস পর্দা প্রসারিত হয়ে সৃষ্টি হয়। এর গঠনগতবৈশিষ্ট্যাবলি নিম্নরূপ:

১। Branchius এর শ্লেষ্মা ঝিল্লির প্রসারণের ফলে বায়ুথলি গঠিত। । 

২। বায়ুথলি খুব পাতলা স্বচ্ছ এবং পর্দার অনুরূপ থলি, যাতে কোনো রক্ত বাহিকা থাকে না । 

৩। বিভিন্ন অস্থির অভ্যন্তরে বিশেষ করে হিউমেরাস অভ্যন্তরে বায়ুথলি বিস্তৃত থাকে।

 ৪। বায়ুথলিগুলো ফুসফুসের Mesobranchi এর সাথে রে-কারেন্ট bronchi দ্বারা যুক্ত থাকে ।

কবুতরের বায়ুথলি বিভিন্ন প্রকারের হয়ে থাকে। এর বায়ুথলি সরাসরি ফুসফুস হতে সৃষ্টি হয়। তবে প্রধানত ৯টি বায়ুথলি থাকে। এর মধ্যে ৪টি যুগ্ম ও ১টি অযুগ্ম।

Tuesday, October 18, 2022

Lateral Line of Labeo rohita


 Lateral Line of Labeo rohita :



 পার্শ্বরেখা: রুই মাছের মস্তকের পশ্চাৎ ভাগ হতে শুরু করে লেজ পর্যন্ত বিস্তৃত দেহাংশের দুইপাশে অবস্থিত আবছা কালো রেখাকে পার্শ্বরেখা বলে।

পার্শ্বরেখা সংবেদী অঙ্গের সংবেদনগ্রাহক অঙ্গ হিসেবে নিউরোমাস্ট বিদ্যমান। নিউরোমাস্ট অঙ্গের প্রতিটি একগুচ্ছ সংবেদী কোষের সমন্বয়ে গঠিত হয়। সংবেদী কোষগুলো লোমের ন্যায় সিলিয়া বহন করে।

গঠন ও কাজ :

 সারিবদ্ধভাবে সজ্জিত কতকগুলো ক্ষুদ্র গর্ত বা Pits এবং খাদ বা Canal এর সমন্বয়ে রুই মাছের পার্শ্বরেখা সংবেদী অঙ্গ গঠিত হয়। মস্তক পরবর্তী দেহকাণ্ডের শুরু থেকে লেজের পূর্ব পর্যন্ত এই রেখা দেহের দুই পাশে অবস্থান করে। রেখা দুটি পার্শ্বীয় মধ্য অঞ্চল বরাবর অগ্রসর হয়। পার্শ্বরেখা অঙ্গের গর্তগুলো আঁশ ভেদ করে বাইরে মুক্ত হয়। দশম জোড়া করোটিকা স্নায়ুর শাখা হিসেবে ল্যাটেরালিস স্নায়ু, পার্শ্বরেখা সংবেদী অঙ্গে বিস্তার লাভ করে। পার্শ্বরেখা সংবেদী অঙ্গ মাছের দেহে দূরস্পর্শী অনুভূতি বহন করে। এর মাধ্যমে পানিতে দূরবর্তী কোনো বস্তুর চলাচল মাছের দেহে প্রতিক্রিয়া সৃষ্টি করে। এছাড়াও পার্শ্বরেখা সংবেদী অঙ্গ মাছের দেহে শ্রবণ ও ভারসাম্য রক্ষায় সাহায্য করে।


Importance of temporal fossa in classification of reptilia


Importance of temporal fossa in classification of reptilia:

সরীসৃপ করোটির টেম্পোরাল অঞ্চলের ছিদ্রকে বা ফোকরকে টেম্পোরাল ফোসা বলে।

এদের শ্রেনিবিন্যাসের টেম্পোরাল ফোসার গুরত্ত রয়েছে। করোটির টেম্পোরাল অঞ্চলের ক্রমাগত বিকাশ অ গঠনের ভিত্তিতে ফোসা বা ফোকর থাকা বা না থাকলে সেগুলোর অবস্থানের, সংখ্যার প্রভৃতির উপর ভিত্তি করে বিজ্ঞানি গন এদের বিভিন্ন ক্যাটাগরিতে ভাগ করেছেন।নিচের ছকে সেগুলো উল্লেখ করা হল:

 

1)নাম - Anapsida

ফোকরের সংখ্যা ও অবস্থান - ফোকরবিহীন, করোটির ছাদ নিরেট।

উদা: Cotylosaurs, etc.


2) নাম -Diapsida

ফোকরের সংখ্যা ও অবস্থান - দুটি টেম্পোরাল ফোসা বিদ্যমান। পোস্ট অরবিটাল ও স্কোয়ামোসাল ফোকোরের মাঝে মিলিত হয়।


উদা: Lizards, Snakes,etc.


3)Synapsida 

১টি ফোকোর বিদ্যমান।চোখের নিচে অবস্থিত। পোস্ট অরবিটাল ও স্কোয়ামোসাল উপরে পরস্পর মিলিত হয়।

উদা: Pelycosaurians


4) Parapsida

চোখের পেছনে উপরের দিকে ১টি ফোকোর বিদ্যমান।পোস্ট অরবিটাল ও স্কোয়ামোসাল নিচে মিলিত হয়।

উদা:Mesosaur,etc.


5) Euryapsida

চোখের পেছনে ১টি ফোকোর বিদ্যমান।নিচে পোস্ট অরবিটাল ও স্কোয়ামোসাল পরিবৃত।

উদা: Protososaurs,etc.

সরীসৃপদের মস্তিষ্ক ছোট বিধায় আয়তন বৃদ্ধি ও প্রয়োজনীয় পেশীর আটকানোর স্থান করে দেওয়ার জন্য, টেম্পোরাল ফোকোরের উৎপত্তি হয়।



S. A. Waksman discovered antibiotics

 রাশিয়ান S. A. Waksman আমেরিকায় বসবাস করতেন। তিনি যুক্তরাষ্ট্রে অণুজীববিজ্ঞান ইনস্টিটিউটের পরিচালক ছিলেন। তিনি একদিন হাঁটার সময় হোঁচট খেয...